ঝিনাইদহ জেলা
ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা
বিভাগের একটি প্রশাসনিক
অঞ্চল।
ভৌগোলিক সীমানা
ভৌগোলিক বিস্তৃতি ২৩°.১৫' উত্তর অক্ষাংশ থেকে ২৩°.৪৫' উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°.৪৫' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°.১৫' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। জেলার আয়তন ১৯৪১.৩৬ বর্গ কিলোমিটার। ঝিনাইদহ জেলার পূর্ব পার্শ্বে মাগুরা জেলা, উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা, এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা অবস্থিত। ৭টি নদ-নদী প্রবাহিত এ জেলার মধ্য দিয়ে: বেগবতী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ নদ, নবগঙ্গা, চিত্রা ও কুমার নদী। এ অঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির ও সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২.২৪° সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫২.১৯০ সেন্টিমিটার।উপজেলা সমূহ
- কালীগঞ্জ উপজেলা (ঝিনাইদহ)
- কোটচাঁদপুর উপজেলা
- ঝিনাইদহ সদর উপজেলা
- মহেশপুর উপজেলা
- শৈলকূপা উপজেলা
- হরিণাকুণ্ড উপজেলা
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে জেলা"।
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকার। সংগৃহীত ২৬ জুন, ২০১৪।
[ বিঃদ্রঃ ঝিনাইদহ জেলার ইতিহাস অসম্পূর্ণ। যদি কারো নিকট সংগৃহীত থাকে অনুগ্রহ করে মতামত প্রদান করবেন। ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন