মাদারিপুর জেলা
মাদারিপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক
অঞ্চল। জেলার আয়তন ১,১৪৪.৯৬ বর্গকিলোমিটার।
ভৌগোলিক সীমানা
২৩০‑০০ উত্তর অক্ষাংশ থেকে ২০০-৩০
উত্তর অক্ষাংশ এবং ৮৯০-৫৬ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯০০-২১ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত এই
জেলার বিস্তার। জেলার উত্তরে ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা, পূর্বে
শরিয়তপুর জেলা, পশ্চিমে ফরিদপুর ও গোপালগঞ্জ
জেলা, এবং দক্ষিণে গোপালগঞ্জ ও বরিশাল জেলা।
নামকরনের
ইতিহাস
পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক বদর উদ্দিন
শাহ মাদার (রঃ)এর নাম অনুসারে মাদারিপুর জেলার নামকরণ করা হয়।
চিত্তাকর্ষক স্থান
পর্বতের বাগান-মস্তফাপুর, প্রণবানন্দের মন্দির- বাজিতপুর, গণেশ পাগলের মন্দির- কদমবাড়ী, রাজারাম রায়ের বাড়ি- খালিয়া, সেনাপতির দিঘি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি- মাইজপাড়া, নারায়ণ মন্দির-পািনছত্র, মাদারিপুর শকুনী দিঘি, শাহ মাদার (রঃ) দরগাহ শরীফ ৷উপজেলা সমূহ
- মাদারীপুর সদর উপজেলা
- শিবচর উপজেলা
- কালকিনী উপজেলা
- রাজৈর উপজেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন