রবিবার, ২০ মার্চ, ২০১৬

বাংলাদেশের জেলা সমূহের ইতিহাস_১৮ [ খুলনা জেলা ]



খুলনা জেলা

খুলনা জেলা হল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক এলাকা। এটি খুলনা বিভাগে অবস্থিত।

অবস্থান ও আয়তন

খুলনা জেলার উত্তরে যশোর নড়াইল জেলা দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে বাগেরহাট জেলা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা রয়েছে এর আয়তন ৪৩৯৪.৪৫ কিমি²

উপজেলা সমূহ

  • কয়রা উপজেলা
  • ডুমুরিয়া উপজেলা
  • তেরখাদা উপজেলা
  • দাকোপ উপজেলা
  • দিঘলিয়া উপজেলা
  • পাইকগাছা উপজেলা
  • ফুলতলা উপজেলা
  • বটিয়াঘাটা উপজেলা
  • রূপসা উপজেলা

ভৌগলিক অবস্থান ও জলবায়ু

খুলনা জেলার প্রধান নদী হল: রুপসা (অনুবৃত্তিক্রমে ভৈরব নদী আত্রাই নদী), বেতনা নদী, শিবসা নদী, পশুর নদী এবং কয়রার কপোতাক্ষ নদ

নদ-নদী

খুলনায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানে প্রধান নদী রূপসা নদী ভৈরব নদএছাড়া শিবসা নদী, পশুর নদী, কপোতাক্ষ নদ, আড়পাঙ্গাশিয়া নদী, কুঙ্গা নদী, মারজাত নদী, আঠারবাকি নদী, ভদ্রা নদী, বুড়িভদ্রা নদী, শৈলমারী নদী, কাজিবাছা নদী, ডাকাতিয়া নদী, কাঁকরী নদী নামে আরো বেশ কিছু নদী রয়েছে।

পর্যটন স্থান

  • পৃথিবীর বৃহত্তম উপকূলীয় বনভূমি সুন্দরবন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা
  • ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট
  • খান জাহান আলি () মাজার, বাগেরহাট
  • খুলনা বিভাগীয় জাদুঘর, খুলনা
  • বনবিলাস চিড়িয়াখানা, খুলনা
  • রূপসা নদী
  • বিশ্বকবি রবিন্দ্রনাথের শ্বশুরবাড়ি, দক্ষিণ ডিহি, ফুলতলা, খুলনা
  • আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্ম স্থান, পাইকগাছা থানা, খুলনা
  • রূপসা সেতু, খুলনা
  • ধর্ম সভা আর্য মন্দির, খুলনা
  • শহীদ হাদিস পার্ক ভাষাস্মৃতি শহীদ মিনার, খুলনা
  • গল্লামারি বধ্যভূমি শহীদস্মৃতি সৌধ, খুলনা
  • জাতিসংঘ শিশুপার্ক, শান্তিধাম মোড়, খুলনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন