টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর
জনসংখ্যা প্রায় ৩৬ লক্ষ এবং আয়তন ৩৪১৪.৩৯ বর্গ
কিলোমিটার। ১৯৬৯ খ্রিস্টাব্দ অবধি এটি ছিল
অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা ১৯৬৯ খ্রিস্টাব্দে
টাঙ্গাইল মহুকুমাকে জেলায় উন্নীত করা হয়। এটি একটি নদী বিধৌত কৃষিপ্রধান অঞ্চল।
এটা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এর মাঝ
দিয়ে লৌহজং নদী প্রবাহিত হয়েছে।
নামকরণ
টাঙ্গাইলের নামকরণ বিষয়ে রয়েছে
বহুজনশ্রুতি ও নানা মতামত। ১৭৭৮ খ্রিস্টাব্দে
প্রকাশিত রেনেল তাঁর মানচিত্রে এ সম্পূর্ণ
অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের
আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে
স্থানান্তরের সময় থেকে। টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের
মতে, ইংরেজ আমলে এদেশের লোকেরা উচু শব্দের
পরিবর্তে ‘টান’শব্দই ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি। এখনো টাঙ্গাইল অঞ্চলে ‘টান’শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল টান আইল। আর সেই টান আইলটি রূপান্তরিত হয়েছে টাঙ্গাইলে।
উপজেলা সমূহ
- টাঙ্গাইল সদর উপজেলা
- কালিহাতি উপজেলা
- ঘাটাইল উপজেলা
- বাসাইল উপজেলা
- গোপালপুর উপজেলা
- মির্জাপুর উপজেলা
- ভুঞাপুর উপজেলা
- নাগরপুর উপজেলা
- মধুপুর উপজেলা
- সখিপুর উপজেলা
- দেলদুয়ার উপজেলা
- ধনবাড়ী উপজেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন